তাৎক্ষণিক যাচাইকরণ, পণ্য ফেরত ও মূল্য ফেরত নীতি

Nutrio-তে আপনার কেনাকাটা যেন শতভাগ নিরাপদ ও সন্তোষজনক হয়, তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ভালো খাবারের অভিজ্ঞতা শুরু হয় বিশ্বাসের মাধ্যমে। এই নীতি Nutrio ও সম্মানিত গ্রাহকদের মধ্যে স্বচ্ছতা ও পারস্পরিক বোঝাপড়া নিশ্চিত করে।

ডেলিভারি পয়েন্টে তাৎক্ষণিক যাচাই ও ফেরত

গ্রাহকের সুবিধার জন্য এবং দ্রুত সমাধানের উদ্দেশ্যে, আমরা ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই পণ্য যাচাই এবং ত্রুটিপূর্ণ পণ্য তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার সুযোগ প্রদান করি। পণ্যটি গ্রহণ করার পূর্বে ডেলিভারি ম্যানের সামনেই নিম্নলিখিত গুরুতর সমস্যাগুলো দেখা দিলে আপনি সঙ্গে সঙ্গে পণ্য ফেরত দিতে পারবেন:

পরিস্থিতিবিবরণ
মেয়াদ উত্তীর্ণ পণ্য (Expired)যদি পণ্যের প্যাকেজিংয়ে উল্লেখিত ব্যবহারের শেষ তারিখ (Expiry Date) ইতোমধ্যে পেরিয়ে গিয়ে থাকে।
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মোড়কযদি পণ্যের বাইরের মোড়ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় (যেমন: ফেটে যাওয়া, সম্পূর্ণ ভেঙে যাওয়া, বা সীল খোলা) যার ফলে ভেতরের পণ্যটি ব্যবহার বা ভোগের অনুপযোগী হয়ে পড়ে।
ভুল পণ্য সরবরাহআপনি যে পণ্যটির জন্য অর্ডার করেছিলেন, তার পরিবর্তে যদি অন্য কোনো ভুল পণ্য আপনার কাছে পৌঁছায়।
ডেলিভারি ম্যানের করণীয়উপরে উল্লিখিত যেকোনো সমস্যার ক্ষেত্রে, গ্রাহক ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ পণ্যটি তাৎক্ষণিক ফেরত দিতে পারবেন এবং শুধুমাত্র গ্রহণ করা পণ্যের মূল্য পরিশোধ করবেন।

মূল্য ফেরত প্রক্রিয়া (Refund Process)

যেহেতু Nutrio শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery – COD) পদ্ধতিতে অর্ডার গ্রহণ করে, তাই মূল্য ফেরতের প্রক্রিয়াটি খুবই সরল:

  • যদি সম্পূর্ণ অর্ডার ফেরত দেওয়া হয়: গ্রাহককে কোনো প্রকার টাকা পরিশোধ করতে হবে না।
  • যদি আংশিক অর্ডার ফেরত দেওয়া হয়: গ্রাহক শুধুমাত্র সেই পণ্যগুলোর মূল্য পরিশোধ করবেন, যা তিনি গ্রহণ করেছেন। ফেরত দেওয়া পণ্যের জন্য কোনো প্রকার মূল্য আদান-প্রদান বা রিফান্ড প্রক্রিয়ার প্রয়োজন হবে না, যেহেতু কোনো অগ্রিম অর্থ প্রদান করা হয়নি।

বিশেষ দ্রষ্টব্য (ঐচ্ছিক অগ্রিম পেমেন্ট): যদি কোনো গ্রাহক একান্তই নিজ আগ্রহে বা বিশেষ প্রয়োজনে অর্ডারের জন্য অগ্রিম কোনো অর্থ (যেমন: বিকাশ/নগদ) পরিশোধ করে থাকেন, তবে পণ্য তাৎক্ষণিক ফেরত দেওয়ার ক্ষেত্রে সেই অগ্রিম পেমেন্টের সম্পূর্ণ অর্থ ডেলিভারি ম্যানের মাধ্যমে তৎক্ষনাত গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

ডেলিভারি পরবর্তী ফেরত নীতি (Post-Delivery Return)

পণ্য ডেলিভারি হয়ে যাওয়ার পর এবং ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে:

  • সময়সীমা: ডেলিভারি গ্রহণের পর সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে পণ্যের মান বা অভ্যন্তরীন কোনো ত্রুটি (যা মোড়কের বাইরে থেকে বোঝা সম্ভব ছিল না) সম্পর্কে আমাদের অবহিত করতে হবে।
  • গ্রহণযোগ্য কারণ: ভেতরের পণ্যের গুণগত মান খারাপ হওয়া, বা পণ্যের অপ্রত্যাশিত অভ্যন্তরীণ ত্রুটি।
  • অগ্রহণযোগ্য কারণ: যদি পণ্যটি আংশিকভাবে ব্যবহার করা হয়ে থাকে, অথবা যদি ত্রুটিপূর্ণ পণ্যটির ছবি বা প্রমাণ সরবরাহ না করা হয়।
  • প্রমাণ: এই ক্ষেত্রে, গ্রাহককে অবশ্যই ত্রুটিপূর্ণ পণ্যের ছবি বা ভিডিও আমাদের কাস্টমার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
  • সমাধান: যাচাইকরণের পর, Nutrio হয় পণ্যটি পরিবর্তন করে দেবে, অথবা পণ্যের মূল্য সম্পূর্ণ ফেরত দেবে। এই ধরনের মূল্য ফেরত প্রক্রিয়া ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হতে পারে।

যে পণ্যগুলো ফেরতের আওতায় আসে না

নিম্নলিখিত ক্ষেত্রে পণ্য ফেরত বা মূল্য ফেরত দেওয়া সম্ভব নয়:

  • যদি পণ্যটি ডেলিভারি পরবর্তী সময়ে গ্রাহকের ভুল সংরক্ষণের কারণে নষ্ট হয়ে যায়।
  • যদি পণ্যের সীল সম্পূর্ণভাবে খোলা বা পণ্যটির অর্ধেকের বেশি অংশ ব্যবহার করা হয়ে থাকে।
  • মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য ডেলিভারি ম্যানের সামনে যাচাই না করে যদি তা গ্রহণ করে নেওয়া হয়।
  • (চেঞ্জ অব মাইন্ড) গ্রহণযোগ্য নয়।