সচরাচর জিজ্ঞাসা (FAQ)
Nutrio-এর পণ্য, অর্ডার প্রক্রিয়া, ডেলিভারি এবং মূল্য পরিশোধ সংক্রান্ত আপনার মনে আসা সকল প্রশ্নের উত্তর এখানে সহজভাবে দেওয়া হয়েছে। আপনার প্রয়োজনীয় উত্তর না পেলে অনুগ্রহ করে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন।
Nutrio থেকে আমি কীভাবে অর্ডার করব?
আমাদের ওয়েবসাইট/অ্যাপে আপনার পছন্দের পণ্যগুলো 'কার্টে' যোগ করুন। এরপর চেকআউট পেজে গিয়ে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর প্রদান করে অর্ডারটি নিশ্চিত করুন। অ্যাকাউন্ট না থাকলে এ্যাকাউন্ট খূলুন অথবা ওয়েবসাইটে দেওয়া হোয়াটসএ্যাপ বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন।
আমার অর্ডারের সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো সীমা আছে কি?
বর্তমানে আমাদের সর্বনিম্ন অর্ডারের কোন বাধ্যবাধকতা নেই এবং সর্বোচ্চ অর্ডারের ও কোনো সীমা নেই, তবে বৃহৎ অর্ডারের ক্ষেত্রে আলোচনার প্রয়োজন হবে।
আমি কি আমার অর্ডার বাতিল করতে পারব?
হ্যাঁ, আপনার অর্ডারটি ডেলিভারির জন্য প্রস্তুত করার আগ পর্যন্ত আপনি তা বাতিল করতে পারবেন সেক্ষেত্রে 01713-462498 আমাদেরকে কল করতে হবে।
আপনারা কোন কোন এলাকায় ডেলিভারি দিয়ে থাকেন
বর্তমানে আমরা বাংলাদেশের স্বনামধন্য কুরিয়ার সার্ভিস গুলির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারী দিয়ে থাকি।
ডেলিভারি চার্জ কত এবং কখন ডেলিভারি দেওয়া হয়?
ডেলিভারি চার্জ নির্ভর করে আপনার অর্ডারের পরিমাণের ওপর। সাধারণত, 120 টাকা ফ্লাট রেটে ডেলিভারী করে থাকি, যদি 1কেজির ওপরে হয় সেক্ষেত্রে প্রতি কেজিতে মাত্র 20টাকা যুক্ত হয় (কুরিয়ার সার্ভিসের চার্জ অনুযায়ী)। আমরা সাধারণত 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সারা ডেলিভারী দিয়ে থাকি।