About Us
আমাদের গল্প এবং বিশ্বাস আর বিশুদ্ধতার পথচলা
Nutrio কেবল একটি ব্যবসা নয়, এটি একটি প্রতিজ্ঞা যা সূত্রপাত হয়েছে একটি পরিবার থেকে। Nutrio-এর মালিক নাসরিন, যিনি নিজেই একজন সচেতন মা এবং স্বাস্থ্য-সচেতন মানুষ, তিনিই Nutrio-এর মূল চালিকাশক্তি।
আমাদের গল্প শুরু হয় ব্যক্তিগত প্রয়োজন থেকে। যখন আমরা আমাদের নিজেদের এবং জমজ বাবুদের প্রয়োজনে সম্পূর্ণ ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত খাদ্য খুঁজছিলাম, তখন বাজারে খোলা ও অস্বাস্থ্যকর খাবারের ভিড়ে অথবা অসংখ্য অনলাইন প্রতিষ্ঠানের ভিড়ে নিশ্চিন্তে ভরসা করার মতো জায়গা খুঁজে পাবার জন্য বেগ পেতে হয়েছে।
এই উপলব্ধি থেকে জন্ম নেয় Nutrio-এর ধারণা, যেখানে ভেজাল, কৃত্রিমতা বা অসাধুতার কোনো স্থান নেই। আমাদের উদ্দেশ্য ছিল: আমরা নিজেরা আমাদের এবং সন্তানদের জন্য যে মান বজায় রেখে খাদ্য কিনতে চাই, সেটিই যেন সকলের কাছে সহজলভ্য হয়। Nutrio তাই শুধুমাত্র নিরাপদ খাবার সরবরাহ করে না, এটি আমাদের গ্রাহকদের কাছে আমাদের পারিবারিক বিশ্বাসের প্রতিচ্ছবি।

আপনার খাবার টেবিলে শতভাগ ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তা
Nutrio-এর মূল লক্ষ্য খুবই স্পষ্ট
- বাংলাদেশের প্রতিটি পরিবারকে তাদের দৈনন্দিন খাবারের জন্য ১০০% ভেজালমুক্ত, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্যদ্রব্য সরবরাহ করা।
- খাদ্য সংগ্রহের উৎস থেকে শুরু করে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা এবং কোয়ালিটি নিশ্চিত করা।
- বিশেষত শিশুখাদ্য এবং দৈনন্দিন গ্রোসারির ক্ষেত্রে, প্রতিটি মায়ের মনে অন্ধের মতো বিশ্বাস নয়, বরং যাচাই করা আস্থার জায়গা তৈরি করা।
আমাদের স্বপ্ন (Our Vision)
আমাদের স্বপ্ন: আগামীর সুস্থ বাংলাদেশ
- ভেজালমুক্ত খাদ্য সরবরাহের ক্ষেত্রে Nutrio যেন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও প্রথম পছন্দের শপ হিসেবে পরিচিতি পায়।
- শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের মাঝে সঠিক খাদ্য ও স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
- দেশের প্রতিটি প্রান্তে Nutrio-এর পন্য পৌঁছে দেওয়া, যাতে শহরের বাইরে থাকা পরিবারগুলোও সমমানের নিরাপদ খাদ্য সহজে ক্রয় করতে পারে।