About Us

basil leaf

আমাদের গল্প এবং বিশ্বাস আর বিশুদ্ধতার পথচলা

Nutrio কেবল একটি ব্যবসা নয়, এটি একটি প্রতিজ্ঞা যা সূত্রপাত হয়েছে একটি পরিবার থেকে। Nutrio-এর মালিক নাসরিন, যিনি নিজেই একজন সচেতন মা এবং স্বাস্থ্য-সচেতন মানুষ, তিনিই Nutrio-এর মূল চালিকাশক্তি। আমাদের গল্প শুরু হয় ব্যক্তিগত প্রয়োজন থেকে। যখন আমরা আমাদের নিজেদের এবং জমজ বাবুদের প্রয়োজনে সম্পূর্ণ ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত খাদ্য খুঁজছিলাম, তখন বাজারে খোলা ও অস্বাস্থ্যকর খাবারের ভিড়ে অথবা অসংখ্য অনলাইন প্রতিষ্ঠানের ভিড়ে নিশ্চিন্তে ভরসা করার মতো জায়গা খুঁজে পাবার জন্য বেগ পেতে হয়েছে। এই উপলব্ধি থেকে জন্ম নেয় Nutrio-এর ধারণা, যেখানে ভেজাল, কৃত্রিমতা বা অসাধুতার কোনো স্থান নেই। আমাদের উদ্দেশ্য ছিল: আমরা নিজেরা আমাদের এবং সন্তানদের জন্য যে মান বজায় রেখে খাদ্য কিনতে চাই, সেটিই যেন সকলের কাছে সহজলভ্য হয়। Nutrio তাই শুধুমাত্র নিরাপদ খাবার সরবরাহ করে না, এটি আমাদের গ্রাহকদের কাছে আমাদের পারিবারিক বিশ্বাসের প্রতিচ্ছবি।
organic badge freeimg

আপনার খাবার টেবিলে শতভাগ ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তা

Nutrio-এর মূল লক্ষ্য খুবই স্পষ্ট

আমাদের স্বপ্ন (Our Vision)

আমাদের স্বপ্ন: আগামীর সুস্থ বাংলাদেশ